সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন।![]() |
| সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন । ছবি: সংগৃহীত |
আলোচনায় ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, শরিফ ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক এবং চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রেস উইং আরও জানায়, প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করতে অনুরোধ করেছেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন।
মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
চিকিৎসার সময় তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক ও নার্সদের একটি দল উপস্থিত রয়েছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন