{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

রমজান উপলক্ষে বাংলাদেশে জার্মান বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল

রমজান উপলক্ষে বাংলাদেশে জার্মান বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল
প্রকাশঃ
অ+ অ-

 

ছবি: সংগৃহীত

দেশে নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা গঠন নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক সেই সময় নীরবে বাংলাদেশ সফরে এসেছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের সদস্য এই সাবেক তারকা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

জানা গেছে, পবিত্র রমজানকে কেন্দ্র করে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে তাঁর এই সফর। সফরের সূচিতে রয়েছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং কয়েকটি সামাজিক উদ্যোগে অংশগ্রহণ।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন

বুধবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, তুরস্ক সরকারের সহায়তায় পরিচালিত ‘টীকা’ প্রকল্পের মাধ্যমে মেডিকেল সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

রোহিঙ্গা ক্যাম্পে ইফতার কর্মসূচি

মঙ্গলবার বাংলাদেশে পৌঁছানো ওজিলের বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, কর্মসূচি শেষ করে একই দিন রাতে তাঁর দেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে।

ফুটবল মাঠের বাইরে বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নেওয়ার জন্য পরিচিত ওজিলের এই সফর ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন