কৈয়ারবিলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত
কৈয়ারবিল ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে, বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন নির্ধারিত।
প্রকাশঃ
![]() |
| কৈয়ারবিল ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল শেষে বিজয়ী দল | ছবি: বার্তা আলো |
বালক দলের ফলাফল
ফাইনাল খেলায় বালক বিভাগে মলমচর এম এম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে নজর আলী মাতবর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বালিকা দলের ফলাফল
বালিকা বিভাগে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কৈলস্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অভিনন্দন ও শুভকামনা
উভয় দলের খেলোয়াড়, ক্রীড়াকুশলী এবং শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর প্রতি অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি আগামীর জন্য তাদের সাফল্য কামনা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন