Morazzie Banner

🔥 Morazzie Mega Sale

Fashion • Gadgets • Accessories
Up to 70% OFF — Limited Time!

শিরোনাম ::
শিরোনাম ::

স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি: সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ।

শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে ডিএমপি। তথ্য চেয়ে পুলিশের আহ্বান।
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 

“ওসমান হাদিকে গুলি: শনাক্ত সন্দেহভাজন” ।  ছবি: সংগৃহীত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার ডিএমপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, তথ্য দিতে চাইলে মতিঝিল বিভাগের উপকমিশনারের নম্বর ০১৩২০০৪০০৮০, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বর ০১৩২০০৪০১৩২ অথবা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করা যেতে পারে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তিনি ‘ইনকিলাব মঞ্চ’ নামের একটি সংগঠনের আহ্বায়ক হিসেবেও পরিচিত। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শরিফ ওসমান হাদির অবস্থা এখনো গুরুতর। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ৪৮ ঘণ্টা না পেরোনো পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

1 মন্তব্য

একটি মন্তব্য পোস্ট করুন

📱 বার্তা আলো

সব খবর সবার আগে পেতে এখনই অ্যাপটি ডাউনলোড করুন