Morazzie Banner

🔥 Morazzie Mega Sale

Fashion • Gadgets • Accessories
Up to 70% OFF — Limited Time!

শিরোনাম ::
শিরোনাম ::

শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতা: সরকারের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য মির্জা ফখরুলের

শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতা: সরকারের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য মির্জা ফখরুলের
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতা   । ছবি:সংগৃহীত 

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি এই পরিস্থিতির দায় সরকারের ওপর বর্তায় বলে মন্তব্য করেছেন।

শুক্রবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব।

পোস্টে তিনি উল্লেখ করেন, শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে যখন জাতি শোকাহত এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে, তখন বিভিন্ন স্থানে সহিংস হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি কয়েকটি সংবাদমাধ্যম ও সাংবাদিকের ওপর হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংকটময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে যারা সহিংসতা ছড়াতে চায়, তারা দেশের শত্রু। তাঁর ভাষায়, দুঃখ ও শোকের মুহূর্তকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও লেখেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় মব সন্ত্রাস ও বিশৃঙ্খলা জাতিকে বিভক্ত করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের দায়িত্বশীল ভূমিকা জরুরি। পাশাপাশি তিনি হাদির হত্যাকাণ্ড এবং সহিংসতায় জড়িতদের বিচার দাবি করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সকল পক্ষকে সংযম ও ঐক্যের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

📱 বার্তা আলো

সব খবর সবার আগে পেতে এখনই অ্যাপটি ডাউনলোড করুন