Morazzie Banner

🔥 Morazzie Mega Sale

Fashion • Gadgets • Accessories
Up to 70% OFF — Limited Time!

শিরোনাম ::
শিরোনাম ::

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে উদ্বেগ জাতিসংঘের, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে উদ্বেগ জাতিসংঘের, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে উদ্বেগ জাতিসংঘের, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান   ।  ছবি: সংগৃহীত 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শরিফ ওসমান হাদির মৃত্যু তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়। এই ঘটনা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে মন্তব্য করেন মানবাধিকার কমিশনার।

ফলকার তুর্ক সকল পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সহিংসতা ও প্রতিশোধ পরিস্থিতিকে আরও জটিল করবে এবং মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত করবে। তিনি সবাইকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানান।

একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, হাদির মৃত্যুর পেছনের সব দিক খতিয়ে দেখতে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে মারাত্মক আহত হন শরিফ ওসমান হাদি। সে সময় তিনি একটি রিকশায় অবস্থান করছিলেন এবং গুলিটি তাঁর মাথায় লাগে।

আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনায় তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

এই মৃত্যুর ঘটনায় দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে বিচার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে বলে জানা গেছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

📱 বার্তা আলো

সব খবর সবার আগে পেতে এখনই অ্যাপটি ডাউনলোড করুন