Morazzie Banner

🔥 Morazzie Mega Sale

Fashion • Gadgets • Accessories
Up to 70% OFF — Limited Time!

শিরোনাম ::
শিরোনাম ::

সাবেক এমপি জাফর আলমের আরও তিন দিনের রিমান্ড

সাবেক এমপি জাফর আলমের আরও তিন দিনের রিমান্ড
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 
সাবেক এমপি জাফর আলম | ছবি সংগৃহীত 

চকরিয়া, কক্সবাজার | ২ জুলাই ২০২৫

চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বুধবার সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এই আদেশ দেন।


চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ১৪ দিনের রিমান্ড শেষে জাফর আলমকে সকালে আদালতে হাজির করা হয়। এ সময় পেকুয়া থানায় দায়ের করা একটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগেও পেকুয়া থানার আরও দুটি মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল জাফর আলমকে। নতুন করে তিন দিনের রিমান্ডসহ মোট সাত দিনের রিমান্ডে নেওয়া হলো তাঁকে।


চকরিয়া আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) গোলাম সরওয়ার বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পেকুয়ার টৈটং ইউনিয়নের বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষের এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই কেন্দ্রে সিল মেরে ব্যালট বাক্সে রাখারও অভিযোগ আসে। এ ঘটনায় জাফর আলমের বিরুদ্ধে মামলা হয়।


আজ মামলাটিতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, জাফর আলমকে সাত দিনের রিমান্ডে থানায় আনা হয়েছে। তাঁর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

📱 বার্তা আলো

সব খবর সবার আগে পেতে এখনই অ্যাপটি ডাউনলোড করুন