Morazzie Banner

🔥 Morazzie Mega Sale

Fashion • Gadgets • Accessories
Up to 70% OFF — Limited Time!

শিরোনাম ::
শিরোনাম ::

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার হচ্ছে; শেখ হাসিনা হচ্ছেন প্রথম অভিযুক্ত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার হচ্ছে; শেখ হাসিনা হচ্ছেন প্রথম অভিযুক্ত।
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার হচ্ছে; শেখ হাসিনা হচ্ছেন প্রথম অভিযুক্ত।


গত বছরের গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর এ অভিযোগ জমা দেওয়া হয়।


মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন জমা দেয় চিফ প্রসিকিউটরের দপ্তরে।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। নতুন ট্রাইব্যুনালে দায়ের হওয়া এটিই প্রথম মামলা।


শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে—একটি গুম-খুন, আরেকটি হেফাজতে ইসলামের শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে।


জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় অনুগত গোষ্ঠীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগ উঠে আসে। ট্রাইব্যুনালে বর্তমানে এসব অপরাধের বিচারকাজ চলছে এবং তা সরাসরি সম্প্রচারও করা হচ্ছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

📱 বার্তা আলো

সব খবর সবার আগে পেতে এখনই অ্যাপটি ডাউনলোড করুন